Leadership কোনো এক বিখ্যাত মানুষের বানী- "সিনেমা তিনটি বিষয়ের উপর চলে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট ও এন্টারটেইনমেন্ট" ঠিক তেমনি আমাদের দেশ চলে তিন জনের উপর নেতা, নেতা ও নেতা। আমাদের দেশে সবাই তাই নেতা হতে চায়। তা সে যোগ্যতা থাকুক বা না থাকুক। নেতা বিভিন্ন রকমের হয়। যদি সেটা কোনো রাজনৈতিক দলের নেতা হয় তাহলে তো সোনায় সোহাগা। মোটামুটিভাবে তার পরবর্তী সাত প্রজন্মের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এরা পারেনা বা হবে না এমন কোনো কাজ নেই। এটা এমন একটা জীবিকা,যত সমালোচনা হয় তত বিখ্যাত হয়। সমাজে এদের শিক্ষাগত যোগ্যতা সবথেকে কম( কয়েকজন ব্যাতিক্রম)। অথচ IAS,IPS,ICS officer পর্যন্ত এদের পায়ের নীচে থাকে। IAS,IPS,ICS officer হতে গেলে দিন রাত এক করে পড়াশোনা করতে হয়, আর নেতা হতে গেলে দিন রাত এক করে মার্ডার ও চুরি করতে হয়। সঠিক নেতা হতে গেলে সঠিক শিক্ষার দরকার, সেইটুকু যোগ্যতা বেশীরভাগ নেতাদের নেই। এদের একটাই স্বভাব,কেউ কোনো ভালো কাজ করলে নানাবিধ উপায়ে তাকে অপদস্ত করানো...